মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫০

ইন্ডিয়ার মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাতজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮তলায় আগুন লাগে।

মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেন, আবাসিক ভবনটির ছয়জন বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading