শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ

শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসন্তোষ, আপিল করলেন নিপুণ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:২৫

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচন। ২৯ জানুয়ারি ভোর ৫:৪৫ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন ১৯১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনি পেয়েছেন ১৭৬ ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এদিকে ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় জানা গেল, ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন নিপুণ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আপিলও করেছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নিপুণ জানান, যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে কারচুপির আশঙ্কা করছেন তিনি। ভোটের হিসাবেও গড়মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন।

এদিকে নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগও করেছিলেন নিপুণ। জায়েদ খান চাদরের নিচ থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন বলেও অভিযোগ করেছেন নিপুণ।

উল্লেখ্য, এই নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১); সহসাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২); সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪); আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫); দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২); সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩); কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)।

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলীরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading