কর্মস্থলে বর্ণ বিদ্বেষী আচরণের অভিযোগে টেসলার বিরুদ্ধে মামলা

কর্মস্থলে বর্ণ বিদ্বেষী আচরণের অভিযোগে টেসলার বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩৫

বর্ণবাদের অভিযোগে টেসলার বিরুদ্ধে মামলা করেছে আমেরিকার এক সরকারি সংস্থা। নাগরিক অধিকারবিষয়ক সংস্থাটির অভিযোগ কর্মস্থলে বর্ণ বিদ্বেষী আচরণ করে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠানটি। টেসলার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ‘ডিপার্টেমেন্ট অফ ফেয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং (ডিএফইএইচ)’ বুধবার মামলা করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ডিএফইএইচ পরিচালক কেভিন কিশ এক বিবৃতিকে জানান, কর্মীদের কাছ থেকে কয়েকশ অভিযোগ পাওয়ার পর ডিএফইএইচ-এর তদন্তে টেসলার ফ্রের্মন্ট কারখানায় বর্ণবিদ্বেষী কর্ম পরিবেশের প্রমাণ মিলেছে। কৃষ্ণাঙ্গ কর্মীরা বর্ণবিদ্বেষী অবমাননাকর আচরণ এবং কাজের ধরন, শৃঙ্খলা, বেতন এবং পদোনতির বেলায় বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন যাতে একটি আক্রমণমুখী কর্মপরিবেশ তৈরি হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, টেসলার বিরুদ্ধে করা মামলায় অভিযোগের মধ্যে রয়েছে “শারীরিকভাবে কঠিন” কাজগুলো দেওয়া হয় কৃষ্ণাঙ্গ কর্মীদের; শৃঙ্খলার প্রশ্নে শ্বেতাঙ্গ কর্মীদের তুলনায় কঠিন শাস্তি দেওয়া হয় কৃষ্ণাঙ্গদের, কিন্তু পদোন্নতির বেলায় গুরুত্ব পান শ্বেতাঙ্গ কর্মীরা।

উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময়ে বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করেন বলেও জানিয়েছেন কৃষ্ণাঙ্গ কর্মীরা। এ ছাড়াও, টেসলার উচ্চপদগুলোতে কৃষ্ণাঙ্গদের অনুপস্থিতিও লক্ষ্যণীয় বলে জানিয়েছে ডিএফইএইচ। টেসলার ২০২০ সালের প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানের সকল কর্মীর মধ্যে ১০ শতাংশ কৃষ্ণাঙ্গ হলেও উচ্চপদে এই হার মাত্র চার শতাংশ। টেসলার একই কারখানায় বর্ণবাদী আচরণের অভিযোগে মামলা হয়েছে এর আগেও। গেল বছরের অক্টোবর মাসে ওই মামলার রায়ে এক কৃষ্ণাঙ্গ কর্মীকে এক লাখ ৩৭ হাজার ডলার ক্ষতিপূরণের রায় দেন বিচারক।

তবে, অভিযোগ মানতে রানাজ টেসলা। এক ব্লগ পোস্টে নিজেদের “ক্যালিফোর্নিয়ার সর্বশেষ অটোমোবাইল নির্মাতা” আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির দাবি, আগের তদন্তগুলোয় অসদাচরণের কোনো প্রমাণ পায়নি ডিএফইএইচ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading