করোনা: একদিনে মৃত্যু ২৭ জনের,শনাক্ত ৫২৬৮

করোনা: একদিনে মৃত্যু ২৭ জনের,শনাক্ত ৫২৬৮

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৭১ জন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

১০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ২ জন। রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading