দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৩ টির বা ৪৬.০১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রবিবার (২০ ফেব্রুয়ারি) এডিএন টেলিকমের ক্লোজিং দর ছিল ৫৩ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিংয়ের ৯.৯৮ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৪৯ শতাংশ, পেনিনসুলার ৯.২৮ শতাংশ, ডেলটা স্পিনিংয়ের ৮.১৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের৮.০৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.৮২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৫৯ শতাংশ এবং আমরাটেকের ৬.৪৩ শতাংশ।
ইউডি/সুপ্ত

