শিক্ষার্থীদের অবদান জড়িয়ে আছে দেশের সব ঐতিহাসিক গৌরবগাঁথায় : প্রধান বিচারপতি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ছাত্র সমাজের অতুলনীয় আত্মত্যাগে হৃদ্য হয়েছে আমাদের আত্ম পরিচয়ের দীর্ঘ সংগ্রাম। ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক গৌরবগাঁথায় জড়িয়ে আছে শিক্ষার্থীদের অবদান। প্রধান বিচারপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা বিশ্বের বুকে আমাদের এনে দিয়েছে লাল সবুজের পতাকা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারণা কেবল শ্রেণিকক্ষ, পাঠদান, পরীক্ষা কিংবা ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ না হয়ে মৌলিক জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির অনুশীলন বহমান রাখতে হবে। আপমর জনতার নিঃস্বার্থ সেবার মানসিকতায় উজ্জ্বীবিত হতে হবে তোমাদের।
ইউডি/সুপ্ত

