দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির বা ৪৯.০৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্রাউন সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ক্রাউন সিমেন্টের ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ড্রাগন সোয়েটারের ৯.৮২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭২ শতাংশ, সোনালী পেপারের ৬.০৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.১৯ শতাংশ, এডিএন টেলিকমের ৫.১৪ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪.৫৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৫১ শতাংশ, রিলায়েন্স-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৪২ শতাংশ এবং নিউলাইন ক্লোথিংয়ের ৪.২৭ শতাংশ।
ইউডি/সুপ্ত

