রাশিয়ার চার হাজার ৩০০ সেনা নিহত হয়েছে: ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার চার হাজার ৩০০ সেনা নিহত হয়েছে: ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:২৫

আগ্রাসনের চতুর্থ দিনে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় চার হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক ফেসবুকে পোস্টে এ দাবি করেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্বাধীনভাবে ওই তথ্য যাচাই-বাছাই করা হয়নি একনও। এছাড়া রাশিয়াও এখন পর্যন্ত হতাহতের কোনও সংখ্যা প্রকাশ করেনি।

ফেসবুক পোস্টে হান্না মালিয়ার দাবি রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান, ২৬টি হেলিকপ্টার, ৭০৬ টি সাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরও কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংস করেছে ইউক্রেন।

এদিকে, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছে মস্কো। তবে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ হয়েছে, সেখানে কোনো বৈঠকে তারা যাবেন না। তবে অন্য কোনো স্থানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই তার, বলেছেন তিনি।

জেলেনস্কি বলেন, আপনাদের ভূখণ্ড থেকে যদি কোনো আগ্রাসন না হতো, তাহলে আমরা মিনস্কে আলোচনায় বসতে পারতাম। এখন আলোচনাস্থল হিসেবে অন্য কোনো শহর ব্যবহার করা যেতে পারে। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ৫টি শহরের নামও বলেছেন তিনি। তিনি বরেন, অবশ্যই আমরা শান্তি চাই, বসতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, বাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু- এসব শহরের কথা আমরা রাশিয়ানদের বলেছি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading