দর বৃদ্ধির শীর্ষে যে সব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যে সব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৯টির বা ১৫.৫৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সানলাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার (১ মার্চ) সানলাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ১০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪০ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৮২ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৬৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৩১ শতাংশ, প্রগ্রেসিফ লাইফ ইন্সুরেন্সের ২.৭১ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ২.৫৩ শতাংশ এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের ২.১৬ শতাংশ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading