ভিডিও বার্তায় জেলেনস্কি: ছয় দিনে রাশিয়ার ৬ হাজার সেনা নিহত হয়েছে

ভিডিও বার্তায় জেলেনস্কি: ছয় দিনে রাশিয়ার ৬ হাজার সেনা নিহত হয়েছে

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৬:১৫

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সপ্তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেন ও এর ইতিহাস মুছে ফেলা। বুধবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আক্রমণের প্রথম ছয় দিনেই রাশিয়ার প্রায় ৬ হাজার সেনা নিহত হয়েছে।

কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে ক্রেমলিন ইউক্রেনের দখল নিতে পারবে না বলে জেলেনস্কি মন্তব্য করেছেন। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভে জার্মান ও তাদের ইউক্রেনীয় সহযোগীদের হাতে ইহুদি নিধনযজ্ঞের স্মৃতি সম্বলিত স্থান বাবিন ইয়ারে রাশিয়ার হামলার প্রসঙ্গ উল্লেখ করে জেলেনস্কি বলেন, এই হামলা প্রমাণ করছে, রাশিয়ার অনেকের কাছেই আমাদের কিয়েভ পুরোপুরি বিদেশ। তারা আমাদের কিয়েভ, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের প্রত্যেকের উপর নির্দেশ আছে আমাদের ইতিহাস, আমাদের দেশ, আমাদের সবাইকে মুছে ফেলার।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১৩টি শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading