দর পতনের শীর্ষে যে সব কোম্পানি

দর পতনের শীর্ষে যে সব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৬:২৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৬টির বা ৭৫.৪৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার (১ মার্চ) এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের দর ছিল ৯ টাকা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ইন্ট্রাকো সিএনজির ৭.৫৪ শতাংশ, হোয়ায়েল টেক্সটাইলের ৭.২৫ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬.২৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫.৪৭ শতাংশ, আমান ফিডের ৪.৬২ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৪.৬০ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৪৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪.৩২ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ৪.২৫ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading