দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৮:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৬ মার্চ ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির বা ২৫.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৯.৮৭ শতাংশ,সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৯.৫৫ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৪৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৮৭ শতাংশ, হোয়ায়েল টেক্সটাইলের ৬.১৪ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের ৫.৬৮ শতাংশ, এসইএম আবিবিএল শরীয়াহ ফান্ডের ৪.৭৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ এবং ভিএএমএলবিডি মিউচুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ।
ইউডি/সুপ্ত

