মনোযোগ দিতে পারলে ভালো ফল করতে পারব: নিগার

মনোযোগ দিতে পারলে ভালো ফল করতে পারব: নিগার

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৮:৫০

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এবার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইউনিভার্সিটি ওভাল মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর চারটায়। এই মাঠেই শনিবার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে হেরে গেছে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে ম্যাচ নিয়ে টাইগ্রেস অধিনায়ক নিগার বললেন, গত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি, কোচরা কথা বলেছেন আমাদের সঙ্গে, নেটে একটু কাজে লাগানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে সেগুলো ঠিক করে নিতে। ম্যাচের আগে একটা মিটিং আছে আমাদের। দলীয় পরিকল্পনা আবার নতুন করে করার চেষ্টা করব নিউ জিল্যান্ডের বিপক্ষে।

তিনি আরও বলেন, ওরা আমাদেরকে হালকাভাবে নেবে না বলেই মনে করি, কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো। পাশাপাশি ব্যাটিংটা যদি ভালো করতে পারি, যে জুটি গড়তে না পারার কারণে গত ম্যাচে ভালো করতে পারিনি, সেখানে মনোযোগ দিতে পারলে, আমরা ভালো ফল করতে পারব। নিউ জিল্যান্ডের বিপক্ষে হয়তো ওয়ানডে আমরা খেলিনি, তবে ওদের অনেক ম্যাচ আমরা দেখেছি। আমাদের অ্যানালিস্ট যতটুকু সম্ভব ওদের সম্পর্কে তথ্য দিয়ে যাচ্ছে। এসবের ওপর ভিত্তি করেই আমরা আমাদের পরিকল্পনায় এগোব।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading