তুমুল প্রতিরোধে ১১ হাজারের বেশি রুশ সেনা নিহত: ইউক্রেন

তুমুল প্রতিরোধে ১১ হাজারের বেশি রুশ সেনা নিহত: ইউক্রেন

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৮:৪০

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন ‍শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন।রবিবার (৬ মার্চ) ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থার।

ব্রিটিশ সামরিক গোয়েন্দারা বলেছেন, রাশিয়া ইউক্রেনের জনবহুল এলাকাগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে। তবে ইউক্রেনের প্রতিরোধের ফলে তাদের অগ্রযাত্রা কিছুটা ধীর হয়ে গেছে। ব্রিটিশ গোয়েন্দারা সর্বশেষ জানিয়েছে, ইউক্রেনের প্রতিরোধের মাত্রা এবং শক্তি রাশিয়াকে বিস্মিত করছে। খারকিভ, চেরনিহিভ এবং মারিওপোলসহ একাধিক জনবহুল এলাকাকে নিশানা করে হামলা চালাচ্ছে রাশিয়া।

রাশিয়া ১৯৯৯ সালে চেচনিয়া এবং ২০১৬ সালে সিরিয়ায় একই কৌশল অবলম্বন করেছিল বলে জানিয়েছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে রাশিয়া বরাবরই বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading