জেলে থেকেও বঙ্গবন্ধুর খবর রাখতেন মেন্ডেলা

জেলে থেকেও বঙ্গবন্ধুর খবর রাখতেন মেন্ডেলা

শহীদুল্লাহ বাপ্পী । মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ । আপডেট ১৩:০৯

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার কখনো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মিলিত হওয়ার বা কথা বলার সুযোগ হয়নি। ম্যান্ডেলা-বঙ্গবন্ধু পৃথিবীর দুই প্রান্তের দুইজন হলেও দুইজনের বেড়ে উঠা থেকে শুরু করে রাজনীতির উত্থান, আদর্শ, জেল-জুলুম সবকিছুতেই অসাধারণ মিল ছিলো। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা উভয়ই মানবতার মহান দূরদর্শী নেতা ছিলেন।

১৯৬২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন। বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্ব দিয়ে জাতিকে উদ্ভুদ্ধ করে একটি দেশ স্বাধীন করা এসব কিছুই আফ্রিকার ভয়ংকর জেলে থাকা নেলসন ম্যান্ডেলা’র কাছে পৌঁছেছে। হয়তো নেলসন ম্যান্ডেলা জেলজীবনে থেকে বঙ্গবন্ধুর লড়াই আর সংগ্রামের কোন একটা বার্তা পেয়েছিলেন, তাই যার সাথে কোনদিন দেখা হয়নি, তার কীর্তি আজীবন মনে রেখেছেন!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, কর্মকান্ড, আদর্শ সবকিছু জানতেন, শ্রদ্ধা করতেন। এমনকি বঙ্গবন্ধুর মৃত্যু নিয়েও আফসোস ছিল তার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বেশ ওয়াকিবহাল। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে তার বৈদগ্ধ্য মুগ্ধ করার মত। কারণ তার মতো একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের পক্ষে বাংলাদেশ সম্পর্কে জানাটাই স্বাভাবিক কিন্তু এতোটা একটু বিস্ময়ের ছিল। একবার বঙ্গবন্ধু নিয়ে তিনি বলেছিলেন, ‘তোমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান একজন অত্যন্ত উঁচু দরের নেতা ছিলেন। পাকিস্তানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে তিনি অনেক জেল-জুলুম সহ্য করেছেন, শেষ পর্যন্ত সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তোমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তোমাদের দুর্ভাগ্য যে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

১৯৯৭ সালে বাংলাদেশের ২৫তম জন্মবার্ষিকীতে আয়োজিত স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন। ১৯৯৭ সালে ২৬ মার্চের সেই অনুষ্ঠানেও তিনি তার বক্তব্যে শ্রদ্ধাভরে স্মরণ করেছিলেন বাংলাদেশের জাতির জনক, উপমহাদেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তিনি বলেছিলেন, ‘আমার গভীর শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি! আমি আজ এই মহান দেশে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই!’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading