ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৯৯ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ । আপডেট ১৭:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৩ জুন) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২০ লাখ ৭২ হাজার ২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৯ কোটি ৬৩ লাখ টাকা। সূত্র-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রেনেটা ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ১২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, বিবিএস, বিডিকম, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রো কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, মীর আখতার হোসেন, মুন্নু সিরমিকস, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাইফ পায়ারটেক, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনিক হোটেল ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading