মাইকেল ফেলপস: জলমানব খ্যাত বিশ্বসেরা অ্যাথলিটের আদ্যোপান্ত

মাইকেল ফেলপস: জলমানব খ্যাত বিশ্বসেরা অ্যাথলিটের আদ্যোপান্ত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০১ জুলাই ২০২২ । আপডেট ১২:০৫

সাঁতারে পানির রাজপুত্র মাইকেল ফেলপস। আন্তর্জাতিক সাঁতার সংস্থা তার হাতে যে ট্রফিটা তুলে দিয়েছে, তাতে লেখা আছে— “Greatest Olympic Athelit of all time“. সত্যিই, বিশ্বের সর্বোচ্চ ক্রীড়ামঞ্চে বিশ্বস্ত পারফরমেন্স করে ফেলপস এই শিরোপা জিতে নিলেন। ২০০৪, ২০০৮ ও ২০১২ তিন অলিম্পিকে মোট অলিম্পিক পদক সংখ্যা ২২। এর মধ্যে ১৯ টি সোনা জিতেছেন মাইকেল ফেলপস । অবিশ্বাস্য শোনালেও এটাই তার কৃতিত্ব। মোট পদক সংখ্যা যদি বিচারের মাপকাঠি হয়, তাহলে ফেলপসকেই আমরা নিঃসন্দেহে সর্বকালের সেরা অ্যাথলিট বলে আখ্যায়িত করা হবে। আমেরিকান প্রতিযোগিতামূলক সাঁতারু মাইকেল ফেলপসের সংক্ষিপ্ত জীবনী লিখেছেন কিফায়েত সুস্মিত।

২০১২ সালের অলিম্পিকের পর অবসর নিলেও ২০১৬ সালে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। অলিম্পিকে মোট ২৮ টি পদক পাওয়ার বিরল কৃতিত্ব তার দখলে। তাকে বলা হয় সর্বকালের সেরা অ্যাথলিট। মাত্র দশ বছরেই সাঁতারে জাতীয় রেকর্ড গড়েছিলেন এই কিংবদন্তী সাঁতারু।

সংক্ষেপে মাইকেল ফেলপস
মাইকেল ফেলপস হলেন একজন আমেরিকান প্রাক্তন প্রতিযোগিতামূলক সাঁতারু। তিনি মোট ২৮টি পদক নিয়ে সর্বকালের সবচেয়ে সফল এবং সর্বাধিক পদকজয়ী অলিম্পিয়ান। ফেলপসের অলিম্পিক স্বর্ণপদক (২৩), স্বতন্ত্র ইভেন্টে অলিম্পিক স্বর্ণ পদক (১৩) এবং পৃথক ইভেন্টে অলিম্পিক পদক (১৬) রয়েছে। ২০০৮ বেইজিং গেমসে মাইকেল ফেলপস যখন আটটি স্বর্ণপদক জিতেছিলেন, তখন ফেলপস আমেরিকান সাঁতারু মার্ক স্পিজেজের একক অলিম্পিক গেমসে ১৯৭২ সালে সাতটি স্বর্ণ পদক অর্জনের রেকর্ডটি ভেঙেছিলেন।

শৈশবেই দেন প্রতিভার পরিচয়
মাইকেল ফেলপস জন্মেছিলেন আমেরিকার ইলিনয় প্রদেশে ১৯৮৫ সালের ৩০ শে জুন। ছোটোবেলায় খুব দুরস্ত ছিলেন ফেলপস। মাইকেল তার শক্তিকে সুনির্দিষ্ট দিশা দিতে সাঁতারে পাঠান বাবা মা। দশ বছরেই জাতীয় রেকর্ড। ১৫ বছর বয়সে অলিম্পিক দলে পদক পাননি। কিন্তু ২০০ মিটার বাটারফ্লাইয়ে পঞ্চম হন। সেই অলিম্পিকে তিনটি সোনা ও দুটি রূপো জিতে সেরা অ্যাথলিট হন আর এক সাঁতারু অস্ট্রেলীয় ইয়ান থর্প। ফেলপসের সাঁতার জীবনকে থর্প ভাগ করেছেন তিনটি পর্যায়ে। তরুণ ফেল্পস যিনি ছ’টি সোনা পান আথেন্সে। ফেলপস বেজিং থেকে যিনি তুলে নেন আটটি সোনা। আর ২০১২ লন্ডন অলিম্পিকে ফেলপস তুলে নেন চারটি সোনা, দুটি রূপো। ছোটোবেলা থেকেই সাঁতারের প্রতি আকর্ষণ ছিল মাইকেল ফেল্পসের। মাত্র সাত বছর বয়সে স্থানীয় সুইমিংপুলে আলোড়ন তুলেছিলেন। এগারো বছর বয়সে আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতায় চার–চারটি সোনা জিতে সকলকে অবাক করে দিয়েছিলেন। তারপর একটির পর একটি অনুষ্ঠানে সোনার পদক গলায় ঝুলিয়ে নিলেন মাইকেল ফেলপস। অলিম্পিকের আসরেও এমন সব কান্ডকারখানা ঘটালেন যা দেখে বিশেষজ্ঞরা অবাক হয়ে গেছেন।

লন্ডন অলিম্পিক ২০১২
অবশেষে লন্ডন অলিম্পিকে একটির পর একটি লড়াইতে যেভাবে তার প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তা না দেখলে বিশ্বাস করা যায় না। তাইতো মাইকেল ফেলপস সাঁতার সাম্রাজ্যের জীবন্ত কিংবদন্তীতে পরিনত হলেন। লন্ডন অলিম্পিকে এক অবিস্মরণীয় কীর্তি গড়লেন আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস। লন্ডন অলিম্পিকে ৩১ শে জুলাই ২০১২, ২০০ মিটার বাটারফ্লাই ও ৪ × ২০০ মিটার ফ্রি স্টাইলে রূপো এবং ৪ × ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জিতে অলিম্পিকে মোট ১৯ টি স্বর্ণপদক জিতে নিলেন তিনি।

অলিম্পিক এ রেকর্ড
এর আগে অলিম্পিকে সর্বাধিক ১৮ টি পদক জেতার রেকর্ড ছিল সোভিয়েত জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিনার। তিনি ১৯৫৬, ১৯৬০, ১৯৬৪ তিনটি অলিম্পিকে অংশগ্রহণ করেন। ৪৮ বছরের পুরনো সেই রেকর্ড ২০১২ অলিম্পিকে রিলেতে সোনা জেতার সঙ্গে সঙ্গে ভেঙে দেন কিংবদন্তী সাঁতারু মাইকেল ফেলপস। ফেলপসের সাঁতারের জয় যাত্রার মূলে আছে অসম্ভব দ্রুতগতি এবং অনুমান ক্ষমতা। সেকেন্ডের ঘন ভগ্নাংশে মাইকেল ফেলপস স্থির করতে পারেন, এখন কীভাবে তাকে প্রতিবন্ধকতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাঁতারের ক্ষেত্রে এটি হল এক অন্যতম বিষয়, যা একজন প্রতিযোগীকে অন্যজনের কাছ থেকে অনেকটা দূরে এগিয়ে রাখে। এভাবেই ফেলপস আজ এমন একটি উচ্চতায় আরোহন করেছেন, যেখান থেকে তাকে নামিয়ে দেওয়া খুব একটা সহজ নয়।

মাইকেল ফেলপসের অবসর জীবন
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় সর্বাধিক পদক (২২ টি) জয়ের রেকর্ড করে অবসর নিলেন আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস।

মাইকেল ফেলপসের খেতাব
অবসর ভেঙে ফিরে এসে ফের সাফল্য লাভ করলেন আমেরিকার কিংবদন্তী সাঁতারু মাইকেল ফেলপস। পাঁচটি সোনা ও একটি রুপো জিতে নিলেন এই কিংবদন্তি সাঁতারু। ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার মেডলি, ৪x১০০ মিটার ফ্রি স্টাইল রিলে, ৪×২০০ মিটার ফ্রি স্টাইল ও ৪x১০০ মিটার মেডলিতে সোনা জেতেন তিনি। রুপো জেতেন ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। পাঁচটি (২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬) অলিম্পিকে মোট ২৮ টি পদক (২৩ টি সোনা, ২ টি রুপো, ৩ টি ব্রোঞ্জ) পাওয়ার বিরল কৃতিত্ব তার দখলে।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading