ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ জুলাই ২০২২ । আপডেট ১৬:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৯ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৫০ লাখ টাকা। সূত্রে-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ৩৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সোনালী পেপার লিমিটেড ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডরিন পাওয়ার, এমারেল্ড অয়েল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কাট্টালি টেক্সটাইল, ম্যারিকো, মেট্রো স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল টি, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম টেক্সটাইল, আরএকে সিরামিকস, রবি, রানার অটো, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং ও ইয়াকিন পলিমার লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading