বিবিসির বাংলাসহ ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

বিবিসির বাংলাসহ ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

বাংলা ভাষার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি, চীনাসহ মোট ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ব্রিটেনের সরকারি গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এমন তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিবিসি তার আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের চেষ্টা করছে। এ কারণে ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ রহিত করার প্রস্তাব করেছে তারা।

তবে বিবিসির রেডিও বিভাগের কোনো ভাষার পরিষেবা একেবারে বন্ধ হচ্ছে না। কয়েকটি ভাষার পরিষেবা অনলাইন বিভাগের সঙ্গে যুক্ত হবে। বাকি যেসব রেডিও পরিষেবা এ সিদ্ধান্তের আওতায় আসছে সেগুলো হলো: কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু। বিবিসির চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা ভাষার পরিষেবা শুধু অনলাইনভিত্তিক হয়ে যাবে।

এছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড পরিমাণের বিশাল সম্পদ সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বলছে, ‘উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এ সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে।’

বিবিসির কিছু ভাষার পরিষেবা কার্যালয় লন্ডন থেকে সরিয়ে সংশ্লিষ্ট শ্রোতাদের অঞ্চলে স্থানান্তর করা হবে। যেমন: থাই পরিষেবা ব্যাংককে, কোরীয় পরিষেবা সিউলে, বাংলা পরিষেবা ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে স্থানান্তর করা হবে।

রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও ও অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading