আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৫৬৮ জন

আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৫৬৮ জন

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৪০

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।একই সময়ে দেশে রেকর্ড ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১০ জনে।

রবিবার (২ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৬০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৬০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৫০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ২৭ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading