তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক

তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ১২:৫০

তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মকবুল হোসাইন বলেন, শরীরে জ্বর থাকায় গতকাল সোমবার (৩ অক্টোবর) টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

এর আগে, আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading