কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শাকিবের

কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শাকিবের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ২০:৩০

বেশ কিছুদিন ধরেই ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে রটানো হচ্ছে নানা গুঞ্জন। ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে তার। নিজের দ্বিতীয় সন্তানের স্বীকৃতি দিয়েও সমালোচনাকারীদের হাত থেকে রেহাই পাননি তিনি। এ নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোরভাবে জানালেন যারা মিথ্যা নোংরামি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

এসময় এই তারকা আরও লেখেন, ‘এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে?’

এরপর শাকিব লিখেছেন, ‘এসব যারা করছেন সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’

সবশেষে এই তারকা কঠোরভাবে জানান, যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছেন তাদের তালিকা করা হচ্ছে। এ ব্যাপারে তার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।

গত ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন নেট দুনিয়ায়। তারপরই শুরু হয় তোলপাড়। সন্তানের বাবা কে- সেই প্রশ্নে সরব হন সবাই। অনেকে আঙুল তাক করে শাকিবের দিকে। সেই থেকে সমালোচনার শুরু। এরপর তার নামের সঙ্গে পূজার নাম জড়িয়ে ছড়ানো হচ্ছিল রসালো গল্প। এবার সেসবের বিরুদ্ধে সোচ্চার হলেন এ নায়ক।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading