টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের ম্যাচের টিকিট শেষ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:০০
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার্সআপ নিউজিল্যান্ড। দুই প্রতিবেশীর লড়াইকে কেন্দ্র করে উন্মাদনার কোনো কমতি নেই। উইলিয়ামসন-ফিঞ্চরা মাঠে নামার ৮ দিন আগেই শেষ ওই ম্যাচের টিকিট। সিডনিতে আগামী ২২ অক্টোবর লড়বে গত বারের দুই ফাইনালিস্ট।
কিন্তু কোনো অংশে কম যায় নি টাইগারদের ম্যাচ নিয়ে আগ্রহও। টিকিট বিক্রি শেষ হয়েছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেরও। ২৭ অক্টোবরের আর কোনো টিকিট অবশিষ্ট নেই। এছাড়া একইদিনে ইন্ডিয়ারও ম্যাচও রয়েছে।
রোহিত শর্মার দল খেলবে কোয়ালিফাইয়ারের ‘এ’ গ্রুপ রানার্সআপের বিপক্ষে। এক টিকিটেই দেখা যাবে এই দুটি ম্যাচ। এর আগে মাত্র ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়েছে ২৩ তারিখের ম্যাচের টিকিট। সে ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া-পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে।
ইউডি/সুপ্ত

