আবারও বয়স্ক কুকুরের বিশ্ব মুকুট টোবিকিথের

আবারও বয়স্ক কুকুরের বিশ্ব মুকুট টোবিকিথের

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৩০

চলতি অক্টোবরের শুরুতে টয় ফক্স টেরিয়ার পেবলসের মৃত্যুর পর আবারও বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের শিরোপা উঠল টোবিকিথের মাথায়।পেবলসের আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর ছিল ২১ বছর বয়সি চিহুয়াহুয়া টোবিকিথ। ২০২১ সালে এপ্রিল মাসে সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে গিনেস বুকে নাম ওঠে তার।

তবে চলতি বছরের শুরুর দিকে পেবলসের জন্য তার সিংহাসনচ্যুত হয়। ফ্লোরিডার জিসেলা শোর ২১ বছর আগে টোবিকিথের মালিকানা নিয়েছিলেন। এক বয়স্ক দম্পতি কুকুরছানাটির দায়িত্ব না নিতে পেরে জিসেলার হাতে টোবিকিথকে দিয়ে যান।

জিসেলাকে বৃদ্ধা জানা্ন, তাঁর শরীর ভাল নেই তাঁর, স্বামীরও ক্যানসার ধরা পড়েছে, তাই কুকুরছানাটির যত্ন নিতে পারবেন না। ছোট্ট বাক্সে ভরে জিসেলার কাছে টোবিকিথ আসে। প্রথম দেখাতেই তাকে আপন করেন নেন জিসেলা।

জিসেলা জানান, কুকুরছানাটির নাম প্রথমে ছিল পিনাট বাটার। পরে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন টোবিকিথ। দিন কয়েক আগেই পেবলসের মৃত্যু হয়। মত্যুর সময় তার বয়স ছিল ২২। তার পরেই আবার হারানো তাজ ফিরে পায় টোবিকিথ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading