নিজের ভুল স্বীকার করে নেয়াই সৎ রাজনীতিবিদের লক্ষণ: লিজ ট্রাস
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৪০
ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে নেতৃত্ব দিতে চান। বাজার স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রী জেরেমি হান্টের উদ্যোগ যার মাধ্যমে প্রধানমন্ত্রীর কর ছাঁটের সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে এবং এসব কারণে অচলাবস্থায় লিজ ট্রাস তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।
লিজ ট্রাস বলেন, আমি মনে করি এটা একজন সৎ রাজনীতিবিদের লক্ষণ যে নিজের ভুল স্বীকার করে নেয়। আর এখন সময় হয়েছে জনগণকে দেবার। তিনি জানান যে এখনও তিনি স্বল্প কর এবং উচ্চ প্রবৃদ্ধির নীতিতে বিশ্বাসী তবে বর্তমান সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টিই প্রধান অগ্রাধিকার পাবে।
তার এক মাসের প্রধানমন্ত্রীত্ব সম্পর্কে তিনি বলেছেন তিনি তার ভুল ধরতে পেরেছেন। সিদ্ধান্ত পরিবর্তন না করলে সেটা হতো দায়িত্বহীনতা।লিজ ট্রাস বলেন যে, তিনি ব্রিটেনের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে বদ্ধ পরিকর এবং তা অর্জন করতে একটু লম্বা সময় লাগতে পারে। তিনি বলেন, আমি লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর বাস্তবায়ন আমরা করবো ভিন্ন ভাবে।
ইউডি/সুপ্ত

