বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৪৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়ার যেসব কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয়। তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে প্রতিটা মিটিং করছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাংচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত দুইদিন ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading