ডিসিপ্লিন মেনে সফল তাসকিন

ডিসিপ্লিন মেনে সফল তাসকিন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৭:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ দল। ম্যাচে বল হাতে তাসকিন নিয়েছেন চার উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন নিজের ভাবনা কী ছিল।

তাসকিন বলেন, আমার ভাবনা একদম বেসিক ছিল। যেহেতু প্রথম দুইটা বল লেন্থ থেকে সুইং করানোর চেষ্টা করেছি এবং হয়েছেও। বেশি লোভি হইনাই যেন একটু উপরে করতে গিয়ে ৪ না হয়ে যায়, দলের ক্ষতি হত। ডিসিপ্লিন মেনে করার চেষ্টা করেছি।

ঢাকা এক্সপ্রেস আরও বলেন, আজকের উইকেটে লেন্থ বল, হার্ড ব্যাক অফ লেন্থ বল, বাউন্সার এগুলা বেশ ভালো হচ্ছিল। এ কারণে ইয়োর্কারের চেয়ে লেন্থ বলটাই কাজে আসছিল। আমি-হাসান ইয়র্কার করার চেষ্টা করেছি কিছু বল। কিন্তু লেন্থ বল থেকে মুভমেন্ট ও বাড়তি একটু বাউন্স পাচ্ছিলাম। তাই এটাতেই আটকে ছিলাম। একেক মাঠের উইকেট একেক রকম ব্যবহার করে।

টায়ার অনুশীলন নিয়ে তাসকিন বলেন, টায়ার অনুশীলনটা আসলে প্রধান কোচের তৈরি। ইয়র্কার, ওয়াইড ইয়োর্কারে উন্নতি করার জন্য। ইয়োর্কারে উন্নতি করতে এই অনুশীলনটা আমরা প্রায়ই করি। ডেথ ওভারে হয়তো আমাদের আগের রেকর্ড ভালো না। কিন্তু আগের চেয়ে ভালো হচ্ছে। সামনে আরও ধারাবাহিক হতে চাই।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading