দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ: সিডনি স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ: সিডনি স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ২২:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরাতন ক্রিকেট মাঠে প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামাটাই বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। এই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায়। এসসিজি নামে পরিচিত এই ভেন্যুতে প্রথম খেলা হয় ১৮৪৮ সালে এবং ১৮৮২ সালে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজন করে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ৭টি টি-টোয়েন্টিতে কোন লড়াই করতে পারেনি বাংলাদেশ। ২০২১ সালের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোন শীর্ষ দলকে হারাতে পারেনি টাইগাররা। তারপরও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভাগ্য দক্ষিণ আফ্রিকার সাথে না থাকায় আত্মবিশ্বাসের সাথে লড়াইয়ে নামছে টাইগাররা।

বাংলাদেশের মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারতো দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পর হোবার্টে বৃষ্টি কারনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় প্রোটিয়াদের। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এক পয়েন্ট হারানোর পর ইন্ডিয়া-পাকিস্তানের মতো জায়ান্টদের বিপক্ষে মুখোমুখি হবার আগে বাংলাদেশের বিপক্ষে একটি জয় খুবই প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ম্যাচ জয়ের চাপ বাংলাদেশের উপরও পড়তে পারে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ দল সব সময়ই জয়ের কম্বিনেশন ধরে রাখতে চাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা।
সব মিলিয়ে ১৪০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৮৯টিতে হেরেছে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading