সেনাপ্রধানকে ‘আজীবন’ পদে রাখার প্রস্তাব দিয়েছিলেন ইমরান

সেনাপ্রধানকে ‘আজীবন’ পদে রাখার প্রস্তাব দিয়েছিলেন ইমরান
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৩৪

ক্ষমতায় থাকতে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান বাজওয়াকে ‘আজীবন’ ওই পদে রাখার প্রস্তাব দিয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। যদিও শেষ পর্যন্ত তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলন করে এমনটি দাবি করেছেন দেশটির ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম। এ ছাড়া ইমরান খান তার সরকারের জন্য সামরিক বাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সুবিধা চেয়েছিলেন বলেও জানান তিনি। খবর রয়টার্সের।

চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ উচ্চকণ্ঠ হয়েছেন পিটিআই নেতা। তাকে ক্ষমতা থেকে সরিয়ে বিরোধীদের ক্ষমতায় আনতে সামরিক বাহিনীর হাত ছিল বলে আগে থেকেই অভিযোগ করে আসছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

আইএসআই প্রধানের এমন নজিরবিহীন সংবাদ সম্মেলনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতেখার বলেন, ‘ইমরান খান সামরিক বাহিনীকে কলঙ্কিত করতে যে প্রচেষ্টা চালাচ্ছেন, তার জবাব দিতেই গুপ্তচরপ্রধান জনসমক্ষে এসেছেন।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading