সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০২ নভেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন ৫৫৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৪ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading