প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে ইন্ডিয়া-বাংলাদেশ রোল মডেল: রাজীব রঞ্জন

প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে ইন্ডিয়া-বাংলাদেশ রোল মডেল: রাজীব রঞ্জন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ২১:০৫

বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে ‘অভূতপূর্ব সম্পর্ক’ বিদ্যমান বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ইন্ডিয়ার সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। তিনি বলেছেন, ইন্ডিয়া-বাংলাদেশ ভেরি স্পেশাল পার্টনার। প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে আমরা রোল মডেল।

শুক্রবার (০৪ নভেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘পোষাপ্রাণীর পুষ্টি এবং ছোট প্রাণীর প্রজনন’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয় বলে শিক্ষা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে রাজীব রঞ্জন বলেন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।” অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সিভাসু উপাচার্য একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। সিভাসু পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) ড. রায়হান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভাসু মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ড. ভজন চন্দ্র দাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভারপ্রাপ্ত ডিন লুৎফুর রহমান, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এ কে এম সাইফুদ্দিন এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান আজিজুন্নেসা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading