গত সপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

গত সপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৫

গত সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১২১টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে, ২২২টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৯টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে মনোস্পুল পেপারের উদ্বোধনী দর ছিল ৪০০ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৪৭ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫২ টাকা ৪০ পয়সা বা ১৩.০৯ শতাংশ। ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১২.৪৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২.০৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৮৬ শতাংশ, এএমসিএল প্রাণের ১১.৮৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রির১০.২৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৭.৬৬ শতাংশ, জুন স্পিনার্সের ৭.৩৪ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.৯৭ শতাংশ এবং এপেক্স ফুডসের ৫ শতাংশ দর কমেছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading