টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসী ইন্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসী ইন্ডিয়া

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ২২:০০

গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো ইন্ডিয়া। ওই সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে চান দলটির অধিনায়ক রোহিত শর্মা। আগামী রবিবার মেলবোর্নের ফাইনালের টিকিট পেতে কাল অ্যাডিলেড ওভালে মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই শীর্ষস্থানীয় দল ইন্ডিয়া ও ইংল্যান্ড।

বুধবার (০৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ওই সিরিজ জয় অবশ্যই ম্যাচে আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিবে, কারণ ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের হারানো স্বাভাবিকভাবেই বড় চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জটি বেশ ভালভাবেই জিততে পেরেছি।

রোহিত আরও বলেন, এই টুর্নামেন্টেও সত্যি বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছে তারা। এজন্য তারা এখন সেমিতে। এ ম্যাচটি জিততে আমাদের সেরাটা দিতে হবে। এবারের আসরে নিজের সেরাটা দিতে পারেননি রোহিত।

তিনি জানান, সেমিফাইনালে তার ও ইন-ফর্ম বিরাট কোহলি কেমন করবেন তা বলা যাচ্ছে না। আমি মনে করি নিজেদের সেরাটা দিতে অনেক চেষ্টা করতে হবে এবং সেরাটা দিয়ে দেশের হয়ে খেলতে রান পেতে হবে ও উইকেটের জন্য চেষ্টা করতে হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading