রোনালদোর নেতৃত্বে পর্তুগালের বিশ্বকাপ দল

রোনালদোর নেতৃত্বে পর্তুগালের বিশ্বকাপ দল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:২০

পঞ্চম বিশ্বকাপ খেলার জন্য খুব কাছে ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে নেতৃত্বে রেখে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল।

ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমে কঠিন সময়ের মধ্যে থাকলেও ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডকে বাদ দেওয়ার কথা একদমই ভাবেননি কোচ ফের্নান্দো সান্তোস। সব ধরনের প্রতিযোগিতায় ১৬ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র তিনটি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগে মূল একাদশে ছিলেন মাত্র চার ম্যাচে। এমনকি পর্তুগালের গত তিনটি বিশ্বকাপে কোনও গোল না করলেও রোনালদোর ওপর ভরসা রাখছেন তার কোচ। ২০১৬ সালে ইউরো ও ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ তো তার নেতৃত্বেই জিতেছিল পর্তুগিজরা। এটি হতে যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পঞ্চম বিশ্বকাপ।

কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা বেনফিকা ডিফেন্ডার আন্তোনিও সিলভাকে রেখেছেন সান্তোস। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার বেনফিকার হয়ে নিয়মিত মূল একাদশে ছিলেন। এফসি পোর্তোর ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপেও খেলতে যাচ্ছেন তার চতুর্থ বিশ্বকাপ।

ফর্মে না থাকলেও অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ২৬ জনের দলে আছেন। ২৩ বছর বয়সী এই ফুটবলার ক্লাবে তার জায়গা হারিয়েছেন। ডিওগো জোতা ও পেদ্রো নেতোকে পাচ্ছে না পর্তুগাল। দুজনই ইনজুরিতে ছিটকে গেছেন।

আগামী ২৩ নভেম্বর ঘানার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে পর্তুগালের। ‘এইচ’ গ্রুপে তার প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ডিওগো কোস্তা, জোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ডিওগো ডালোট, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো।

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও মারিও, ম্যাথেউস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওতাভিও।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডেঅ হোর্তা, গনসালো রামোস, আন্দ্রে সিলভা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading