দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, ৮৫টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ রবিবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের ৯.৬১ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ৭.৪৭ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.২৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৮০ শতাংশ, বেঙ্গল ইউন্ডসরের ৪.৫৪ শতাংশ, সী-পার্ল হোটেলের ৪.০১ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৯৩ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেসের ৩ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading