দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৫ প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে, ২২০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫৪ টাকা ২০ পয়সা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫৯ টাকা ৬০ পয়সা। তাতে বুধবার কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৯.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৭.৩৫ শতাংশ, বিজিআইসির ৫.৯৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.০২ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.১২ শতাংশ, সোনালী পেপারের ১.৬৪ শতাংশ, কেএন্ডকিউয়ের ১.০৭ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ০.৮৬ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেসে ০.৭৩ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading