অ্যাপেক্স ওয়েভের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:০৫
পুঁজিবাজারে এসএমই খাতের কোম্পানি অ্যাপেক্স ওয়েভ লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউডি/কেএস

