রিচার্লিসনে মুগ্ধ বিশ্ব

রিচার্লিসনে মুগ্ধ বিশ্ব

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৩৫

রিচার্লিসন বিশ্বকাপে নিজের ‘অভিষেক’ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন ব্রাজিলকে। ৭৩তম মিনিটে বাইসাইকেল কিকে যে বল তিনি জালে জড়ালেন। নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা গোলগুলোর একটির তকমা পেয়ে গেছে। বিশ্বজুড়ে এখন তার এই গোলের মুগ্ধতার গল্প।

বৃহস্পতিবার রাতে লুসাইল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল। ম্যাচে দুইটি গোলই আসে টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসনের পা থেকে। আর দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

রিচার্লিসন বিশ্বকাপে নিজের ‘অভিষেক’ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন ব্রাজিলকে

প্রথমার্ধে খুঁজেও পাওয়া যাচ্ছিল না ব্রাজিলের নাম্বার নাইনকে, বিরতির পর দেখালেন চমক। বল পেলেন, নিয়ন্ত্রণে নিলেন, ড্রিবল করলেন, জালে জড়ালেন। জাতীয় দলের জার্সিতে যিনি দুর্দান্ত রিচার্লিসন। টটেনহ্যাম হটস্পারের এই তারকাই নিজের যোগ্যতার জানান দিয়েছেন। ব্রাজিলকে তো শুরুতে এগিয়ে দিলেন বটেই। দ্বিতীয় গোলে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিলেন পুরো বিশ্বকে।

জাতীয় দলের জার্সিতে তিনি যে দুর্দান্ত আবারও প্রমাণ করলেন। সবশেষ সাত ম্যাচে তরুণ এই স্ট্রাইকারের গোল সংখ্যা দাঁড়ালো এখন ৯-এ।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading