আফগানিস্তানের স্কুলে বোমা হামলায় নিহত ১৫
উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৭
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গন প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয়ে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। তালেবানের প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, বুধবারের বিস্ফোরণে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
আফগানিস্তানের ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর বলেছেন, রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বের সামাঙ্গনের রাজধানী আইবাকের একটি স্কুলে বিস্ফোরণটি ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বার্তা সংস্থা এএফপিকে এ কর্মকর্তা বলেন, নিহতদের বেশিরভাগই শিশু ও সাধারণ মানুষ।
এদিকে, তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে, সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা হয়েছে, যার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেঠে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল।
ইউডি/এআই

