কারাগার টু: মুক্তি পেছাল এক সপ্তাহ

কারাগার টু: মুক্তি পেছাল এক সপ্তাহ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৮

তুমুল আলোচিত ওয়েব সিরিজ কারাগার-এর দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

কারাগার পার্ট টু ওয়েব সিরিজটি মুক্তি পিছিয়েছে এক সপ্তাহ। অর্থাৎ এটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী।

অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন। মুক্তি পেছানোর কারণ জানিয়ে তিনি লেখেন, ‘বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।’

এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। তিনি লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’

সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading