সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি নিয়োগ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৭
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত তিন জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচ জন বিচারপতি বিচারকার্য পরিচালনায় দায়িত্বরত আছেন।
ইউডি/এ

