সম্পর্ক নষ্ট করবেন না, বিদেশি রাষ্ট্রদূতদের কাদের

সম্পর্ক নষ্ট করবেন না, বিদেশি রাষ্ট্রদূতদের কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫

বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নষ্ট না করতে বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দূতাবাসের রাষ্ট্রদূতরা এত বড় বড় কথা যে বলেন, সম্পর্কটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে- ১৯৭১, ‘৭৫-এ৷ তারপরও আমরা বন্ধুত্ব চাই।’

সেতুমন্ত্রী বলেন, ‘এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে, এতে কারও লাভ হবে না। সবারই লেনদেন আমাদের আছে। অহেতুক কেন এসব কথা বলছেন?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিদিনই মাস শুটিং (গুলি) হচ্ছে, সপ্তাহে অন্তত দুটা। একেকটাতে পাঁচ-দশজন (নিহত)। ১৯টি শিশু মাস শুটিংয়ে মারা গেছে। পুলিশ সেখানে সিকিউরিটি দেয়নি, দিলে এ ঘটনা ঘটত না। আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হলো?’

আমেরিকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে জালিয়াতি বাংলাদেশের শুধু বলা হয়। পাঁচজন লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যানসি পেলোসি কীভাবে লুকিয়ে ছিলেন। এই দৃশ্য আমরা দেখেছি।’

জার্মানির উদ্দেশে তিনি বলেন, ‘সেখানে অভ্যুত্থানের ক্যু করা চক্রান্ত করছে। কারই ভেতরের খবর সুখকর নয়।’

যুক্তরাজ্যের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘সেখানে তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো। আমরা তো সে তুলনায় ভালো আছি। আপনাদের এত কিছু হচ্ছে আমরা তো ইন্টারফেয়ার করি না। ব্রিটেনে দু’জন এমপি আততায়ীর হাতে নিহত হয়েছেন। আমাদের এত বছর আছে, এ রকম ঘটনা ঘটেনি। সবাই নিজের চেহারা আয়নাতে দেখে অন্যকে নিয়ে কথা বলেন।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading