জামায়াত নেতারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে: তথ্যমন্ত্রী

জামায়াত নেতারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:২৫

‘তৎকালীন জামায়াতের নেতৃত্বে যারা ছিলেন, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছেন।’

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর কয়েকজন বুদ্ধিজীবীকে তুলে নেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল। এদিন থেকেই বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন শুরু হয়। সেই ১০ ডিসেম্বরকেই বিএনপি সমাবেশের জন্য বেছে নিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা যুদ্ধাপরাধী তাদের ইতোমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে। আর তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি দেশে এখনও সক্রিয়।’

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘তারা (বিএনপি) এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য কৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করতে থাকে। জনগণ সবসময় অপশক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতার বিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে।’

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading