বিএনপি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায় : খন্দকার মোশাররফ

বিএনপি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায় : খন্দকার মোশাররফ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:১২

দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশকে বিএনপি ফিরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন, সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে দিতে চাই। বিএনপির টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের মানে হলো, সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনরুদ্ধার করে গণমানুষের কাছে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সেই বাংলাদেশকে ফিরিয়ে দিতে চাই, যে বাংলাদেশে মানুষ নিজের পছন্দমতো প্রার্থী বাছাই করতে পারবে, অর্থনৈতিক সুবিচার ও সমতা প্রতিষ্ঠা হবে। বিএনপি সেই দেশ ফিরিয়ে দিতে চায়, যে দেশে বিচারালয় হবে নিরপেক্ষ, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন।’

বিএনপির ঢাকা সমাবেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যে সরকার গায়ের জোরে দিনের ভোট রাতে করতে চেয়েছে, জনগণ বিএনপির সমাবেশে এসে সেই সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। তারা বলেছে, হত্যা-গুম-খুনের সরকারকে বিদায় জানাতে চায়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading