অজানা ভাইরাসে আক্রান্ত ফরাসি শিবির

অজানা ভাইরাসে আক্রান্ত ফরাসি শিবির

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৮

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। এর আগে অজানা এক ভাইরাস ছড়িয়ে পড়েছে ফরাসি শিবিরে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টানা দুটি বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। বিশ্বকাপের ফাইনালের ডায়োট উপামেকানো এবং আদ্রিয়েন র‌্যাবিওটকে না পাওযার সংশয় রয়েছে। এ ছাড়া গুঞ্জন রয়েছে জ্বরে ভুগছেন ফরোয়ার্ড কিংসলে কোম্যান।

শিরোপার লড়াইয়ে নামার আগে অজানা ভাইরাসের কারণে চিন্তিত ফরাসি কোচ দিদিয়ের দেশম।

তিনি বলেন, ‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে, সবসময় এয়ার কন্ডিশন চলছে। ফ্লুর মতো কিছু উপসর্গ ফুটবলারদের মধ্যে দেখা গেছে। এটা যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা সতর্ক আছি। অজানা ভাইরাসের কারণে তাদের রোগ প্রতিরোধ সক্ষমতায় প্রভাব ফেলছে।’

অন্য ফুটবলারদের মাঝে অজানা ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে এজন্য আক্রান্ত দুই ফুটবলারকে আলাদা রাখা হয়েছে বলে জানান দেশম।

বলেন ‘আমরা সব ধরনের প্রয়োজনীয় পূর্বসতর্কতা অবলম্বন করছি। আমরা এটা ছড়িয়ে না পড়া নিশ্চিতে চেষ্টা করছি। কিন্তু ভাইরাস তো সংক্রামক এবং আমাদের এটার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা উপামেকানো ও আদ্রিয়েনকে অন্যদের কাছ থেকে আলাদা করে রেখেছি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading