যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী সম্পাদক লিলি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৪৫
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আগের কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীকে করা হয়েছে সভাপতি, আর সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি হয়েছেন এবার সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউডি/এ

