রংপুরে প্রাইভেটকার চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫
রংপুরের তারাগঞ্জে প্রাইভেটকার চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটি ছিড়া ব্রিজ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউডি/এ

