সূচকের উত্থান, প্রথম ঘণ্টায় ১১৭ কোটি টাকার লেনদেন
বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২০ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৪১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২০১ পয়েন্টে।
আজ ডিএসইতে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এখন পর্যন্ত সিএসইতে দুই কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

