অর্থনৈতিক-রাজনৈতিক সংকটের জন্য কামার জাভেদকে দুষলেন ইমরান খান

অর্থনৈতিক-রাজনৈতিক সংকটের জন্য কামার জাভেদকে দুষলেন ইমরান খান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১৭

পাকিস্তানের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক পরিস্থিতির জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াইকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত এপ্রিলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনেও বাজওয়ার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান।

সোমবার (১৯ ডিসেম্বর) লাহোরের জামান পার্কে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

এ সময় ইমরান খান তাদের কাছে অভিযোগ তুলে ধরে বলেন, দুনীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেওয়া সত্ত্বেও বাজওয়া দুর্নীতির মামলায় অভিযুক্তদের রেহাই দিতে চেয়েছিলেন। এজন্য দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ওপর প্রভাব খাটানোর চেষ্টা করনে জেনারেল বাজওয়া।

এ সময় তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহির পক্ষে সাবেক সেনাপ্রধানের অবস্থান নেওয়া বিষয়টি তুলে ধরেন।

বলেন, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লিগ-কিউ দুটি আলাদা রাজনৈতিক দল। জেনারেল বাজওয়া সম্পর্কে তাদের আলাদা নীতি থাকতেই পারে।’

তবে তাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা কতটা দায়ী এমন প্রশ্নে তিনি বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading