তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করলো চীনের ৪৭টি যুদ্ধ বিমান

তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করলো চীনের ৪৭টি যুদ্ধ বিমান

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

২৪ ঘণ্টায় তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে মহড়া চালিয়েছে চীনের ৪৭টি যুদ্ধ বিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মহড়ায় অংশ নিতে তাইওয়ান প্রণালীর আশপাশে সাতটি জাহাজও পাঠায় বেইজিং।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে পরদিন সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টার মধ্যে ৪৭টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে।

কোনও ধরনের নির্দেশনা ছাড়াই বিমান প্রবেশ করেছে বলে অভিযোগ স্বায়ত্ত্বশাসিত দ্বীপটির। বিমানের মধ্যে ছিল ১৮টি জে-১৬ যুদ্ধবিমান, ১১টি জে-১ যুদ্ধবিমান, ছয়টি সু-৩০ এবং ড্রোন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গার্ডিয়ান।

এমন পরিস্থিতিতে চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চলে আসলে গতিপথ অনুসরণ করে তাইপের সামরিক বাহিনী। তার আগে তাইওয়ানের চারপাশে একটি সামরিক মহড়ার ঘোষণা দেন চীনা সেনাবাহিনীর পূর্বাঞ্চলী কমান্ডের মুখপাত্র শি ই।

তাইওয়ানকে আমেরিকা সরকারের সমর্থনের পরিপ্রেক্ষিতেই দ্বীপটিকে কেন্দ্র করে মাঝেমধ্যে মহড়া চালিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে আসছে চীন।

গত আগস্টে তাইওয়ানে রাজধানী তাইপেতে আমেরিকান স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে অঞ্চলটিতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করে বেইজিং। এমনকি শিগগিরই দ্বীপটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একত্রীকরণের ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

যদিও তাইওয়ান সরকার নিজেদের স্বায়ত্বশাসিত একটি দ্বীপ হিসেবে দাবি করে আসছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading